রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সরকারি কর্মকর্তারা চাকরি থেকে অবসরের পর তিন বছর পার না হলে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধানের বৈধতার প্রশ্নে রুল খারিজ করে এ রায় দিয়েছেন আদালত।
আজ সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী তানিয়া আমীর, প্রবীর নিয়োগী ও মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।