বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আমার কোনো তাড়া নেই

তাসনিয়া ফারিণ, শোবিজের এই সময়ের সবচেয়ে আলোচিত মডেল-অভিনেত্রীদের মধ্যে অন্যতম। দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলার সিনেমাতেও তার অভিনয়ের দ্যুতি ছড়িয়ে পড়ে। চলচ্চিত্র, ওয়েব ফিল্ম, সিরিজ, একক নাটকের পাশাপাশি টিভিসি ও ওভিসিতেও তার চাহিদা তুঙ্গে। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে ‘বাবা, সামওয়ান ইজ ফলোয়িং মি’ নামের নতুন একটি ওয়েব ফিল্ম। এই ওয়েব ফিল্ম ও বর্তমান ব্যস্ততা নিয়ে কথা হলো তার সঙ্গে দর্শকের প্রতিক্রিয়া…

শ্রদ্ধেয় শিহাব শাহিন পরিচালিত ‘বাবা, সামওয়ান ইজ ফলোয়িং মি’ নির্মাণের শুরু থেকেই এক ধরনের সাড়া পড়েছিল গণমাধ্যমে। এটি মুক্তির পর অনেক বেশি সাড়া পাচ্ছি। দর্শকের কাছ থেকে এত অভাবনীয় সাড়া পাব- এতটা প্রত্যাশা ছিল না। শুধু দর্শকই নন, শ্রদ্ধেয় আফজাল হোসেনসহ শোবিজের অনেক খ্যাতিমানের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া ও প্রশংসা পাচ্ছি সিরিজটির জন্য। এর জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

এক রাতের ঘটনা নিয়ে…

‘বাবা, সামওয়ান ইজ ফলোয়িং মি’ মূলত পরিচালক শিহাব শাহিনের বাস্তব জীবনের একটি ঘটনা নিয়ে নির্মিত। এক রাতের ঘটনাই এখানে উঠে এসেছে। গল্পে দেখা যায়, বিদেশে থাকা অবস্থায় বিজয়া (আমার চরিত্র নাম) হঠাৎ এক রাতে খেয়াল করে, কেউ একজন তাকে অনুসরণ করছে। বিপদের আঁচ পেয়ে সে তার বাবাকে ফোন করে। কীভাবে তার বাবা সাহায্য করে, আদৌ সাহায্য করতে পারে কিনা, সে রাতে কী হয় আদৌ কেউ অনুসরণ করছিল কিনা, করলেও কেন করছিলÑ মূলত এই রহস্যকে উপজীব্য করেই সিনেমাটি তৈরি করা।

হাতে থাকা কাজ… বেশ কয়েকটি কাজ হাতে রয়েছে। কিছু কাজ শুরু করেছি। কিছু কাজের শিডিউল দেওয়া আছে। শিহাব শাহীনেরই আরেকটি ওয়েব ফিল্মে কাজ করছি। এই ফিল্মেও নাম ‘কাছের মানুষ দূরে থুইয়া’। এছাড়া কাজল আরেফিন অমি পরিচালিত ‘অসময়’ নামের দু’টি ওয়েবফিল্ম খুব শিগগিরই মুক্তি পাবে। বর্তমানে আমি মূলত ওয়েব ফিল্ম নিয়েই বেশি ব্যস্ত। তবে ওটিটির বাইরে অচিরেই টলিউডের আরেকটি সিনেমার কাজ শুরু করবে। পাত্রী চাই শিরোনামের এই ছবিটি পরিচালনা করবেন বিপ্লব গোস্বামী।

নতুন জীবনে…

আমি বরাবরই ব্যক্তি জীবনের সঙ্গে ক্যারিয়ারের সঙ্গে মেলাতে চাই না। এটা তারপরও বিয়ে প্রতিটি মানুষের জীবনে বিশেষ এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। এ বিষয়ে আমি আগেও বলছি, এখনো বলছিÑ বিয়ে আমার জন্য একটা আশীর্বাদ। অনেকেরই ক্ষেত্রে কী হয় জানি না। কিন্তু আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে বিয়ে নামক জীবনের এই অধ্যায়টি। বিয়ের পর অনেক ভালো ভালো কাজ পাচ্ছি। সেইসব কাজের প্রশংসাও পাচ্ছি।

তাড়াহুড়ো নেই…

প্রত্যেক অভিনয়শিল্পীকে তার ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে কাজ করা উচিত এবং জরুরি। আমাদের খ্যাতিমান প্রতিষ্ঠিত শিল্পীরা তা-ই করেন। এখন যদি আমার একটা কাজ খুব দ্রুত হিট হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে আমি আমার পারিশ্রমিক বাড়িয়ে দিই, তাহলে তো পরে আর সেটা কমাতে পারব না। তাছাড়া সব জীবনের প্রতিটি সময় পরিবর্তনশীল। এক সময় আমার এই দিন নাও থাকতে পারে। আর আমার হাতে এখনো অনেক সময় পড়ে আছে। তাই তাড়াহুড়া নেই আমার কোনো

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com