রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫ জনের মনোনয়ন পত্র বৈধ

গোপালগঞ্জ-০৩ আসনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছে জেলা রিটার্নিং অফিসার। এই আসনে ৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আয়কর রিটার্ন জমা না দেয়া, হলফনামায় তথ্য গোপন ও ১ শতাংশ ভোটের স্বাক্ষর না মেলার কারণে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

সোমবার (০৪ ডিসেম্বর) সকালে জেলা রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গোপালগঞ্জ-০৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, গোপালগঞ্জ-০৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। বাকী ৩ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এ আসনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ছাড়াও গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান, বাংলাদেশ সুপ্রিম পার্টির এম, নিজামউদ্দিন লস্কর, এনপিপি-র শেখ আবুল কালাম এবং জাকের পার্টির মাহাবুর মোল্লার মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন, বাংলাদেশ কংগ্রেসের মো. সাহিদুল ইসলাম (মিটু), জাতীয় পার্টির শিশির চৌধুরী ও স্বতন্ত্রপ্রার্থী মো. কামাল হোসেন। তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলেও তিনি জানান।

যাচাই বাছাইকালে প্রধানমন্ত্রীর নির্বাচণী এলাকার উন্নয়ন প্রতিনিধি ও প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রধান এজেন্ট সাবেক সিনিয়র সচিব মো. শহিদ উল্লা খন্দকার, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম, প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, মেয়র মতিয়ার রহমান হাজরাসহ প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গোপালগঞ্জের ৩টি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ মোট ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।এর মধ্যে ১৬ টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা এবং ৬ টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com