রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা

এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড চূড়ান্ত হয়েছে। এবারের যুব এশিয়া কাপে ‘বি’ গ্রুপে খেলবে টাইগাররা।

সেখানে তাদের শ্রীলংকা, জাপান ও সংযুক্ত আরব আমিরাত। এ ছাড়া ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান ও নেপাল রয়েছে। আগামী ৮ ডিসেম্বর ভারত-আফগানিস্তান ও পাকিস্তান-নেপাল ম্যাচ দুটি দিয়ে এই টুর্নামেন্টের পর্দা উঠবে। এবারের আসরের আয়োজক আরব আমিরাতের অভিজাত শহর দুবাই। স্বাগতিকদের বিপক্ষে আগামী ৯ ডিসেম্বর মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ১১ ডিসেম্বর জাপান ও ১৩ ডিসেম্বর শ্রীলংকার মুখোমুখি হবে যুবারা।

আগামী ১৫ ডিসেম্বর প্রতি গ্রুপের শীর্ষ দুই দলকে নিয়ে সেমিফাইনাল হবে। আর ১৭ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। যুব এই টুর্নামেন্টে মাহফুজুর রহমান রাব্বি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন। মূল স্কোয়াডে আছেন ১৫ ক্রিকেটার। আর স্ট্যান্ডবাই হিসেবে আছেন মোহাম্মদ রিজান হোসেন, নাঈম আহমেদ ও মোহাম্মদ জেহাদুল হক জেহাদ।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ দল : মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরান্ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি, রাফি উজ্জামান রাফি, রহানাত দৌদুল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী, মারুফ মৃধা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com