রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

টিসিবির পণ্য বিক্রি শুরু ৬ ডিসেম্বর

সারা দেশে এক কোটি ফ্যামেলি কার্ডধারী নিম্ন আয়ের ক্রেতাদের মাঝে ভর্তুকি দামে পণ্য বিক্রি শুরু হবে আগামীকাল বুধবার (৬ ডিসেম্বর) থেকে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ডধারী একজন ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫০ টাকা দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। এছাড়াও কার্ডধারীরা সর্বোচ্চ ১ কেজি চিনি কিনতে পারবেন। প্রতি কেজি চিনির মূল্য হবে ৭০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা হতে সিটি করপোরেশন, জেলা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

এছাড়া ৬ ডিসেম্বর থেকে ঢাকা উত্তর সিটির কার্ডধারী পরিবারের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com