রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

অবরোধের আগের রাতে ৩ গাড়িতে আগুন

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে বুধবার থেকে আবারও শুরু হয়েছে অবরোধ কর্মসূচি। এদিকে অবরোধ শুরুর আগেই মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিনগত রাতেই ৩টি যানবাহনে অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া প্রধান (ভারপ্রাপ্ত) শাহজাহান শিকদার।

তিনি জানান, মঙ্গলবার রাত ১২টায় গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা চৌরাস্তায় ১টি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। ১২ টা ৪০ মিনিটে শেরপুরের নয়মাইলে ১টি ট্রাকে এবং রাত ২টা ১০ মিনিটে ঢাকার আফতাবনগরে ১টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

তিনি জানান, গত ২৮ অক্টোবর থেকে ৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২৫৬টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৫০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং ১টি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা ঘটে। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে: বাস ১৫৫টি, ট্রাক ৪৩টি, কাভার্ড ভ্যান ২১টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৩টি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com