শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বাংলাদেশ ১৭২ রানে অলআউট, ৪ উইকেট নেই নিউজিল্যান্ডের

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গুমোট আবহাওয়ায় আজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ১৭২ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে বাংলাদেশ। জবাব দিতে নেমে নিউজিল্যান্ড ৩০ রানে হারিয়েছে ৩ উইকেট। আগের ম্যাচের সেরা খেলোয়াড় তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ উভয়ই দুবার করে আঘাত হানেন। এ প্রতিবেদন লেখার সময় অতিথিদের সংগ্রহ ছিল ১১.২ ওভারে ৪৬/৪।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নামা বাংলাদেশ কিউইদের স্পিনে ধরাশায়ী হয়। মিচেল স্যান্টনার (৩/৬৫), গ্লেন ফিলিপস (৩/৩১) ও এজাজ প্যাটেল (২/৫৪) বাংলাদেশের ৮ উইকেট ভাগাভাগি করেন। পেসার টিম সাউদি নেন ১টি উইকেট।

হাত দিয়ে বল ধরে বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হয়েছেন মুশফিকুর রহিম। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রানও আসে তার ব্যাট থেকে। এছাড়া শাহাদাত হোসেন দিপু ৩১ ও মেহেদী হাসান মিরাজ ২০ রান করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com