রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সারা দেশে ২৩ হাজার নেতাকর্মী গ্রেফতার, আসামি ৮৭ হাজার: রিজভী

শুক্রবার (৮ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের ক্যাডারদের হামলায় আহত হয়েছেন ৮ হাজার ৮৭৪ জন নেতাকর্মী। মারা গেছেন একজন সাংবাদিকসহ ২০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ২১৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিএনপির এই মুখপাত্র বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দীন টুকু ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইউসুফ বিন জলিল কালুসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে রাজধানীর শাহজাহানপুর থানার একটি মিথ্যা মামলায় দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে সাজা প্রত্যাহারের জোর আহ্বান জানান রিজভী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com