শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হামলার অভিযোগ, অসংখ্য গ্রেফতার

আজ বিশ্ব মানবাধিকার দিবস। এই দিবস উপলক্ষে রাজাধানীতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ রাজনৈতিক দলগুলো। এর অংশ হিসেবে আজ রোববার সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ মানববন্ধনের আয়োজন করে। দলের নেতারা মানববন্ধনে পুলিশের হামলার অভিযোগ করেন। এবং দাবি করেন তাদের অনেক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজ রোববার সকালে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে পুলিশ আতর্কিত হামলা চালিয়ে গুলিবর্ষণ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন জামায়াত নেতারা।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির এডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলাওয়ার হোসেন ও ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, কামরুল আহসান, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি তৌহিদুল ইসলাম, ঢাকা মহানগরী পূর্বের সভাপতি তাকরিম হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, ঢাকা কলেজ সভাপতি আসিফ তাজওয়ার শিশিরসহ ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানা আমির ও সেক্রেটারিবৃন্দ।

শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনায় তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com