শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকার তুরাগে ‘বিইউএফটি-ইপিবি পিজিডি প্রোগ্রাম ফর মিড লেভেল ম্যানেজমেন্ট’ বিষয়ে ওরিয়েন্টেশন ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আরএমজি সেক্টরে দক্ষ ম্যানেজার তৈরির উদ্দেশ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এর আয়োজন করে বিইউএফটি।
বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তিই একটি শিল্প প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। পোশাক খাতে বিদেশী জনশক্তির ওপর নির্ভরশীলতা কমানোই আমাদের উদ্দেশ্য। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় দক্ষ জনশক্তি তৈরির এ বিশেষ উদ্যোগ নিয়েছে। আমাদের তৈরি জনশক্তি দেশের চাহিদা পূরণ করবে।
এ সময় দক্ষ জনশক্তিকে দেশের শিল্প প্রতিষ্ঠানে দায়িত্বশীল ভূমিকা রাকার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, অনেক প্রতিকূল পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করে বাংলাদেশ পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহৎ পোশাক রফতানিকারক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে আমাদের রফতানির প্রায় ৮২ ভাগ আসে পোশাক খাত থেকে।
বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান ও উপ উপাচার্য অধ্যাপক ড. আইয়ুব নবী খান।