শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

৭ নতুন মুখ নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য অনভিজ্ঞদের সুযোগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ঘোষিত ১৫ সদস্যের দলের ৭ জনই নতুন মুখ। টেস্ট খেলতে না চাওয়ায় দলে নেই কাইল মায়ার্স ও জেসন হোল্ডার। চোটের কারণে দলে নেই জেডেন সিলস।

ওয়েস্ট ইন্ডিজ সবশেষ টেস্ট সিরিজ খেলেছে ভারতের বিপক্ষে। সেই দল থেকে বাদ পড়েছেন জার্মেইন ব্ল্যাকউড, রেমন রেইফার, রাকিম কর্নওয়াল, শ্যানন গ্যাব্রিয়েল ও জোমেল ওয়ারিকান। ভারত সিরিজের স্কোয়াডে থাকা অলরাউন্ডার কেভিন সিনক্লেয়ার এই সিরিজে জায়গা ধরে রেখেছেন। ভারত সিরিজে তাঁর খেলার সুযোগ হয়নি।
স্কোয়াডে থাকা বাকি নতুন মুখেরা হলেন-ব্যাটসম্যান জাচারি ম্যাককাসকি, উইকেটকিপার টেভিন ইমলাচ, অলরাউন্ডার জাস্টিন গ্রিভস, কাভেম হজ, পেসার আকিম জর্ডান ও শামার জোসেফ। গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টেস্ট খেলা গুড়াকেশ মোতি এই সিরিজে ফিরেছেন।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন এই সিরিজে যথারীতি ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক থাকছেন ক্রেইগ ব্রাফেট। পেসার আলজারি জোসেফকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কত্বের দায়িত্ব। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী বছরের ১৭ জানুয়ারি। ব্রিসবেনের গ্যাবায় গোলাপি বলে দিবারাত্রির দ্বিতীয় টেস্ট শুরু ২৫ জানুয়ারি।

ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), তেজনারায়ণ চন্দরপল, আলিক আথানাজে, কার্ক ম্যাকেঞ্জি, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কেমার রোচ, কেভিন সিনক্লেয়ার, জাচারি ম্যাককাসকি, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আকিম জর্ডান, শামার জোসেফ ও গুড়াকেশ মোতি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com