শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ড. ইউনূসের মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১ জানুয়ারি

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় শ্রম আদালতে অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসহ ৪ বিবাদীর যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।  পরে ২০২৪ সালের ১ জানুয়ারি মামলার রায় দেয়া হবে বলে জানিয়েছেন আদালত। রোববার (২৪ ডিসেম্বর) যুক্তিতর্ক উপস্থাপন শেষ ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানার আদালত এ দিন ধার্য করেছেন।

এ সময় ড. ইউনূসের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন। অন্যদিকে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের পক্ষ থেকে যুক্তি তুলে ধরেন অ্যাডভোকেট খুরশীদ আলম ও অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী।

দীর্ঘ ৮ ঘণ্টার বেশি সময় নিয়ে যুক্তি তুলে ধরেছে দুই পক্ষ। সকাল ১১ টার পর শুরু হয়ে চলেছে রাত – ৮ টা ১৫ মিনিট পর্যন্ত। পুরো সময়টা এজলাসে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ ইউনূস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com