মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

২৩ সদস্যের শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের

আগামী বছরের জুলাইয়ে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে। অলিম্পিকে জায়গা নিশ্চিতের মঞ্চ কনমেবল আয়োজিত প্রাক-অলিম্পিক টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ব্রাজিল। ছয় ফরোয়ার্ডের এই দলে তরুণ ফুটবলার এন্ড্রিককে রেখেছেন ব্রাজিল অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের কোচ রামোন মেনেজেস।

এবারের অলিম্পিকে স্বর্ণপদকের জন্য লড়বে ১৬ দল। এর মধ্যে কনমেবল অঞ্চল থেকে দুটি দল সুযোগ পাবে। কারা সুযোগ পাচ্ছে, সেটা কনমেবল প্রাক-অলিম্পিক টুর্নামেন্টে নিশ্চিত হবে। অলিম্পিকের টিকিট নিশ্চিত করতে আগামী ২০ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি দুই ভাগে মোট ১০টি দল খেলবে। কনমেবল প্রাক-অলিম্পিক টুর্নামেন্টে কলম্বিয়া, বলিভিয়া, ইকুয়েডর ও ভেনেজুয়েলার বিপক্ষে লড়বে ব্রাজিলিয়ান যুবারা। ঘোষিত দলে ডিফেন্ডার ভিনিসিয়ুস তবিয়াসহকেও রেখেছেন কোচ। এ ছাড়াও আছেন নটিংহ্যাম ফরেস্টে খেলা মিডফিল্ডার আন্দ্রে সান্তোস।

ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল : গোলরক্ষক : মাইকেল অ্যান্ড্রু, ম্যাথিউস ডোনেলি। রক্ষণভাগ : ভিনিসিয়াস টোবিয়াস, ম্যাথিউস দিয়াস; লুয়ান ক্যানদিদো, প্যাট্রিক, কাইকি ফার্নান্দেস, অর্থার শ্যাভেস রবার্ট রেনান, মাইকেল। মিডফিল্ডার : আন্দ্রে সান্তোস, মারলন গোমেস, অ্যালেক্সান্ডার, রোনাল্ড, গ্যাবরেইল পিরানি, দানিলো। ফরোয়ার্ড : মারকুইনোস, জিওভান্নে, গ্যাব্রিয়েল পেকো, গুইলহার্মে বিরো, এন্ড্রিক ও জন কেনেডি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com