শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

যে বঞ্চনা ও বৈষম্যের কথা জানালেন জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তার নিজ আসন রংপুর–৩ (সদর–সিটি একাংশ) এ। আজ রবিবার দুপুরে সেখানে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় জাপা চেয়ারম্যান বলেন, উত্তরবঙ্গ বিভিন্নভাবে বৈষম্যের শিকার, একইভাবে মোটামুটি উত্তরবঙ্গ কেন্দ্রীক দল হওয়ার কারণে জাতীয় পার্টিও বঞ্চনার শিকার।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উত্তরবঙ্গের প্রতি বৈষম্যের অংশ হিসেবে আয়তনের দিক থেকে রংপুর সিটি করপোরেশন বিশাল হওয়ার পরও বরাদ্ধ কম বলে মনে করেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, সিটি মেয়র মোস্তফা বিপুল ভোটে নির্বাচিত হলেও তাঁকে কোনো পদমর্যাদা দেওয়া হয়নি। এই বঞ্চনা-বৈষম্য জাতীয় পার্টি ও রংপুররে প্রতি। এ নিয়ে সংসদেও কথা বলেছি, কিন্তু লাভ হয়নি।

জি এম কাদের বলেন, রংপুরে জলাবদ্ধতা নিরসন এখন বড় সমস্যা। অল্প বৃষ্টি হলেই শহরে পানি জমে যায়। পয়োনিষ্কাশনের জন্য শ্যামাসুন্দরী খালকে খনন করা দরকার, আরও কিছু খালের ব্যবস্থা করা দরকার। আগুন লাগলে পানি দেওয়ার মতো কোনো পুকুর-খাল–বিল কিছুই নেই, সব ভরাট হয়ে গেছে। রংপুর শহরের জন্য একটা মাস্টারপ্ল্যান দরকার।

রংপুরে গ্যাস নেই ফলে শিল্প কারখানা গড়ে উঠছে না দাবী করে জাপা চেয়ারম্যান বলেন, রংপুরে শিল্পায়ন ও শিল্পাঞ্চল গড়ে তোলা গেলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বেকার সমস্যার সমাধান হবে। আমরা সংসদে গেলে এই দাবী তুলবো এবং গ্যাস নিয়ে আসার চেষ্ঠা করবো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com