মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

টঙ্গীতে নৌকা প্রতিকে ভোট চেয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাসেলের পথসভা জনসংযোগ

আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে গনসংযোগ পথসভা করছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকার মনোনীত প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

বুধবার টঙ্গীর আমতলী কেরানি টেক থেকে গনসংযোগ পথসভা শুরু করে টঙ্গী রেলস্টেশন, আনোয়ার শ্লিক, সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ, সহ ৪৬ নং ওয়ার্ড, ৪৮ নং ওয়ার্ড ও গাছা রোড এলাকায় জনসংযোগ ও পথসভা করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গাজীপুর-২ আসনের বিভিন্ন দিক তুলে তার সাথে পরামর্শ করেন। গনসংযোগ কালে নৌকা প্রতিকের শ্লোগানে মুখরিত হয় উঠে টঙ্গীর রাজপথ ।

এসময় জাহিদ আহসান রাসেল এমপি বিভিন্ন দোকানে গিয়ে দোকানদার, পথচারী ও সধারন জনসাধারণের কাছে নৌকা প্রতিকে ভোট প্রর্থনা করেন এবং বিজয়ী হয়ে এলাকার মানুষের পাশে থেকে উন্নয়ন মূলক কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন। গন সংযোগে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রাথী যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

পথসভায় ৪৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মোঃ বজরুল রশিদের সভাপতিত্বে এবং টঙ্গী থানা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সফি আহম্মেদের পরিচালনায় পথসভা ও জনসংযোগে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নুরু, আওয়ামী লীগ নেতা মোঃ মজিবুর রহমান মোড়ল, মোঃ নিয়াজ কামাল, আব্দুল রাজ্জাক, মোঃ আলী হোসেন, মোঃ জাকির হোসেন, জসিম মাতব্বর, হালিম মাহমুদ, টঙ্গী সরকারি কলেজ ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল কবির, শ্যামল আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোঃ ইমরান হোসেন পলিন, টঙ্গী পূর্ব থানা ছাত্র লীগের আহবায়ক মোঃ শাহজাদা সেলিম লিটন, শামীম ওসমান , শ্রাবণ ব্যাপারী অপু, টঙ্গী পূর্ব থানা নির্মাণ শ্রমিকলীগের সভাপতি টুটুল মিয়া,সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন আগামী জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে যুব ও ক্রিড়া প্রতি মন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি কে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে জাতীয় সংসদে পাঠাবো,এবং জন নেত্রী শেখ হাসিনা আমাদেরকে পুল মন্ত্রী উপহার দিবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com