বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম-৭ আসনের এক নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘১৫ বছর আগে কাপ্তাই সড়ক ছাড়া রাঙ্গুনিয়ায় আর কোনো কার্পেটিং রাস্তা ছিল না। এখন রাঙ্গুনিয়ায় কার্পেটিং ছাড়া কোন রাস্তাটা আছে সেটি গুনে দেখতে হবে। গ্রামের যে ছেলেটি ১৫ বছর আগে বিদেশ গিয়েছে, সে এখন ফিরে এসে রাঙ্গুনিয়ায় নিজের গ্রাম ও বাড়িঘর চিনতে পারবে না।’
ভোটারের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘রাষ্ট্র আপনাকে ভোটের অধিকার দিয়েছে। ভোট দেয়া প্রত্যেক নাগরিকের অধিকার। কেন্দ্রে গিয়ে সে অধিকার প্রয়োগ করতে হবে। ৭ তারিখ আপনার এই অধিকার প্রয়োগ করতে কেন্দ্রে যাবেন। যাকে খুশি তাকে ভোট দেবেন। আমরা নৌকা মার্কায় ভোট চাই। সবাই লাইন ধরে যেভাবে ভোট দেয়, ঠিক সেভাবেই ভোট অনুষ্ঠিত হবে। সেই ভোটে নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ।’