শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

রনির পর ফিরলেন শান্ত

নিউজিল্যান্ড সফরে কিউইদের বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম ওয়ানডে জয়ের পর এবার বাংলাদেশের সামনে এবার টি-টোয়েন্টিতেও জয়ের হাতছানি। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ নেপিয়ারের ম্যাকলিন পার্কে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা। এ ম্যাচে টসে জিতে লাল-সবুজ দলের অধিনায়ক নাজমুল শান্ত আগে বোলিং নেয়ার পর বল হাতে দাপট দেখিয়েছেন শেখ মাহেদী-শরিফুল ইসলামরা। টাইগার বোলারদের আগুনে বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানের সংগ্রহ গড়ে ব্ল্যাকক্যাপসরা। কিন্তু জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। দ্বিতীয় ওভারেই অ্যাডাম মিলনের বলে সাজঘরে ফিরেছেন ওপেনার রনি তলুকদার। এরপর শান্তও ফিরেছেন দ্রুতই।

১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা আজ ভালো হয়নি টাইগারদের। টিম সাউদির করা প্রথম ওভারের পঞ্চম বলে দারুণ এক ছয় হাঁকিয়ে দারুণ কিছুরই আভাস দিয়েছিলেন রনি তালুকদার। তবে টাইগার সফল হতে পারেননি। দ্বিতীয় ওভারেই অ্যাডাম মিলনের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন তিনি। ৭ বলে ১০ রান করে রনি ফেরার পর ক্রিজে লিটন দাসের সঙ্গী হন অধিনায়ক নাজমুল শান্ত। তবে তিনিও আজ নিজের ইনিংস বড় করতে পারেননি। পঞ্চম ওভারে জেমস নিশামের বলে ক্যাচ তুলে দিয়ে ৪ চারে ১৪ বলে ১৯ রান করে সাজঘরে ফিরেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৮ রান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com