শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

৩১ ডিসেম্বর খুলছে মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন

আগামী ৩১ ডিসেম্বর যাত্রীদের জন্য খুলে দেয়া হচ্ছে মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন। তবে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময়সূচিতে কোনো পরিবর্তন হচ্ছে না।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

তিনি জানান, কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালুর মধ্য দিয়ে মেট্রোরেলের সবকটি স্টেশন চালু হলো। পর্যায়ক্রমে ট্রেন চলাচলের সময় বাড়ানো হবে।

থার্টিফাস্ট নাইটে মেট্রোরেলের এক কিলোমিটার এলাকার মধ্য ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com