শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

এবার সাপ্তাহিক ছুটির দিনেও কর্মসূচি দিল বিএনপি

দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আরো দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সাপ্তাহিক ছুটির দিন আগামী শুক্রবার ও শনিবার (২৯ ও ৩০ ডিসেম্বর) সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটির।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন পক্ষে আমাদের ৩ দিনের (২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর) কর্মসূচি চলমান রয়েছে। এই কর্মসূচি আরও ২ দিন বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আগামীকাল শুক্রবার ও শনিবার সারাদেশে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর থেকে টানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি। গত দুই মাস সাধারণ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার বাদ রেখে কর্মসূচি পালন করে আসছিল দলটি। কিন্তু এবার শুক্রবার ও শনিবার কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com