শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

যে দোষ করি নাই, সেই দোষে শাস্তি পেলাম : ড. ইউনূস

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যে দোষ করি নাই, সেই দোষে আমি শাস্তি পেলাম। এটাকে যদি ন্যায় বিচার বলতে চান, বলেন। এটা আপনার ইচ্ছা।

সোমবার (১ জানুয়ারি) পল্টনস্থ শ্রম আদালতের বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আজ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের দায়ের করা মামলায় ৬ মাসের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করে ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন। এরপরেই ড. ইউনূসকে ৩০ দিনের মধ্যে আপিল করার শর্তে জামিন দেন আদালত।

মুহাম্মদ ইউনূস বলেন, ২০২৪ সালের প্রথম দিনে আজকে আমরা আদালতে রায় শোনার জন্য এসেছিলাম। কিন্তু এসে মনটা ভরে গেলো। আমার অনেক বন্ধু-বান্ধব পেয়ে গেলাম। যাদের সঙ্গে আমার বহু দিন দেখা হয় নাই। তারা আজকে এসেছেন। এই আনন্দের দিনে, যে কি রায় হয়েছে, এটা দেখার জন্য।

কি অবস্থা দাঁড়ায়। আমি খুব খুশি তাদের দেখে। বহু দিন পরে তারা বিভিন্ন দেশ থেকে এসেছেন। একসঙ্গে একত্রিত হওয়ার সুযোগ পেলাম আমরা।

রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমরা রায়ের জন্য অপেক্ষা করলাম, বন্ধু-বান্ধব মিলে সবাই একত্রে ছিলাম। যে রায় পেলাম, যে দোষ আমি করি নাই, সেই দোষের উপর শাস্তি দিলো। এটা আমাদের কপালে ছিলো। জাতির কপালে ছিলো। আমরা সেটা গ্রহণ করলাম।

ড. ইউনূস বলেন, এই দোষ আদালত থেকে শেষ পর্যন্ত কিভাবে বিচার পাবো, সেখানে আমাদের আইনজ্ঞ এখানে আছেন। তবে এই আনন্দের দিনে আমাদের মনে প্রশ্নটা রয়ে গেলো যে, আমরা এই আঘাতটা পেলাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com