শনিবার, ২০ Jun ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশেও মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার পরামর্শ

ভারতে নভেল করোনাভাইরাসের নতুন জেএন.১ ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা দিয়েছে। ভারত ছাড়াও জেএন.১ নামের এক উপধরন বিশ্বের ৪১টি দেশে ছড়িয়ে পড়েছে। এ প্রেক্ষিতে বাংলাদেশে নতুন ধরনের সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সরকারের কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। একই সঙ্গে আগাম সতর্কতা হিসেবে বাংলাদেশেও মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছে কমিটি।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির ৬৫তম সভায় এ পরামর্শ দেয়া হয়।

সভায় কভিড-১৯ এর সর্বশেষ পরিস্থিতি, নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক পরামর্শ নিয়ে আলোচনা হয়। বিশ্বের বেশ কিছু দেশে কভিড-১৯ আর নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়েছে। বাংলাদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে এবং নতুন ভ্যারিয়েন্টও চিহ্নিত হয়নি। তবে সতর্কতা হিসেবে পরামর্শক কমিটি মাস্ক পরাসহ কোভিড প্রতিরোধে অন্য জনস্বাস্থ্যমূলক ব্যবস্থাসমূহ নেয়ার বিষয়ে মতামত দিয়েছে।

বিশেষত উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে যেমন হাসপাতাল বা যে কোনো চিকিৎসা সেবাকেন্দ্র এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের সতকর্তা হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে। কমিটি মনে করে কভিড-১৯ ছাড়াও অন্য স্বাস্থ্য সমস্যাগুলো প্রতিরোধে মাস্ক সহায়ক হবে।

সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য বৈশ্বিক রিপোর্ট পর্যালোচনা ও দেশে নজরদারি জোরদার করতে সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান আইইডিসিআরের প্রতি পরামর্শ দেয়া হয়। ভবিষ্যতে সংক্রমণ বাড়লে কভিডের নমুনা পরীক্ষা ও আইসিইউসহ দ্রুত চিকিৎসার সব প্রস্তুতি রাখার সুপারিশ করা হয়। বিদেশ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিংয়ের প্রস্তুতি নেয়ার পরামর্শও দেয়া হয়েছে।

কভিড ভ্যাকসিন বিষয়ে নিয়মিত বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মোতাবেক উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চতুর্থ ডোজ ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com