বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘মুজিব’ চরিত্রের নায়ক পেলেন রাজউকের ১০ কাঠার প্লট!

দেশের অন্যতম নায়ক আরিফিন শুভ এখন পর্দার ‘মুজিব’। মাত্র ১ টাকার বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় করে যিনি প্রশংসা কুড়িয়েছেন। অবশ্য প্রকাশ আছে এই ছবিটির জন্য তিনি ১ কোটি টাকার পারিশ্রমিক পেয়েছেন। আর এই ছবিতে অভিনয় করার সুযোগ পেয়ে অভিনেতা নিজেও কথা প্রসঙ্গে বার বার বলেছেন, তার আর সিনেমা না করলেও আফসোস থাকবে না। সেটা শুভ প্রমাণও করেছেন লম্বা সময় ছবিটির সঙ্গে লেগে থেকে।

সদ্য বিদায়ী বছরের শেষ প্রান্তে যেন তারই প্রতিদান ঘরে তুললেন আরিফিন শুভ। নিশ্চিত হওয়া গেছে, সংরক্ষিত কোটায় রাজউকের ১০ কাঠার একটি প্লট বরাদ্দ পেয়েছেন তিনি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে এই বরাদ্দ দেওয়া হয়েছে। গত ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। আর সেই খবরটি বছরের শুরুতেই প্রকাশ হয় নানা মাধ্যমে।

এ বিষয়ে জানতে চাইলে রাজউক চেয়ারম্যান (সচিব) আনিছুর রহমান মিঞা গণমাধ্যমকে বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত কোটায় যথাযথ মাধ্যমে আবেদন আসলে রাজউকের বোর্ড সভায় তা আলোচনা হয়। সেখানে বোর্ডের সিদ্ধান্ত ইতিবাচক হলে তা অনুমোদন হয়। প্লট বরাদ্দের জন্য অনেক আবেদনই আসে। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলে পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে প্লট দেওয়া হয়। কারণ, পূর্বাচল ছাড়া এখন প্লট দেওয়ার মতো আর কোনো জায়গা নেই।’

এদিকে রাজউক সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৮তম বোর্ড সভাটি অনুষ্ঠিত হয় ২৭ নভেম্বর। এ বোর্ড সভাতেই অভিনেতা আরিফিন শুভর নামে ১০ কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতা আরিফিন শুভর বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের এ সিদ্ধান্ত জানিয়ে দেন।

অবশ্য এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ আরিফিন শুভ। তিনি জানান, এ বিষয়ে এখনো কিছু জানেন না তিনি। জানলে অবশ্যই জানাবেন।

তবে রাজউক সূত্র নিশ্চিত করেছে, গত ৩১ ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফিন শুভর নামে প্লট বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে তার বসুন্ধরা আবাসিক এলাকার বর্তমান ঠিকানায় চিঠি পাঠান।

এদিকে একই সময়ে চলচ্চিত্র প্রযোজক লিটন হায়দারের নামে ৩ কাঠা জমি বরাদ্দ দিয়েছে রাজউক। এই প্রযোজক ২০২১ সালের ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘চিরঞ্জীব মুজিব’ ছবিটি প্রযোজনা করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com