শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সিডনিতে আগেভাগেই শেষ দ্বিতীয় দিনের খেলা

সিরিজ আগেই জিতে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। চলছে সিরিজের তৃতীয় ম্যাচ। এই ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। আমির জামালের ৮২ রানের ইনিংসের সুবাদে সিডনি টেস্টের প্রথম দিনে ৩১৩ রান করে অলআউট হয়েছিল পাকিস্তান। এরপর কোনো উইকেট না হারিয়ে ৬ রান তুলে দিন শেষ করে অজিরা। আজ দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে ১১৬ রান করার পর চোখ রাঙায় বৃষ্টি। বৃষ্টির কারণে আগেভাগেই চা বিরতিতে যাওয়ার পর শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের খেলা সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

এর আগে আজ সকালে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন ওসমান খাজা এবং ডেভিড ওয়ার্নার। নিজের বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দেখেশুনেই খেলছিলেন ওয়ার্নার। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৬৮ বলে ৩৪ রান করে আগা সালমানের বলে বাবর আজমের মুঠোবন্দি হয়ে সাজঘরে ফিরেন তিনি।

এরপর ব্যাট হাতে খাজার সঙ্গী হন মার্নাস লাবুশেন। এ দুজন মিলে জুটি গড়ে স্কোরবোর্ডে যোগ করেন ৩৮ রান। পাকিস্তানি বোলারদের সামলে খাজা এগিয়ে যাচ্ছিলেন নিজের ব্যক্তিগত অর্ধশতকের দিকে। তবে ফিফটি থেকে মাত্র ৩ রান দূরে থাকতেই দলীয় ১০৮ রানে আমির জামালের বলে উইকেট রক্ষক মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসবন্দী হয়ে সাজঘরে ফিরেন তিনি।

এরপর খেলা হয়েছে আর ৩.৩ ওভার। এরপরই মাঠে আলোকস্বল্পতা দেখা দিলে বন্ধ হয় খেলা। আম্পায়াররা পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে স্পিনারদের দিয়ে বল করানোর প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু মাসুদ তাতে রাজি হননি। তিনি এক প্রান্ত থেকে আমির জামালকে বল করানোর ইচ্ছা পোষণ করেন। এদিকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের আকাশে তখন চোখ রাঙাতে থাকে বৃষ্টি। ফলে আগেভাগেই চা বিরতিতে যায় দুই দল।

এরপর বৃষ্টি নামলে আর খেলা শুরু করা যায়নি। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে আগেভাগেই দ্বিতীয় দিনের খেলা সমাপ্তি ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ১১৬ রান করেছে অস্ট্রেলিয়া, পাকিস্তানের চেয়ে পিছিয়ে আছে ১৯৭ রানে। আগামীকাল তৃতীয় দিনে নির্ধারিত সময়ের ত্রিশ মিনিট পূর্বে শুরু হবে খেলা।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com