রবিবার, ২১ Jun ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পরীমনির ‘খেলা হবে’

শুটিং দিয়ে বছর শুরু করলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গত বছরের শেষদিন ও নতুন বছরের প্রথম দিনটা মিজানুর রহমান আরিয়ানের ‘বুকিং’ সিনেমার শুটিংয়ের মধ্য দিয়ে গেছে এ নায়িকার। ঢাকার ৩০০ ফিটে এর শুটিং হয়েছে।

পরীমনি নিজের একমাত্র সন্তান রাজ্যকে নিয়েই শুটিং স্পটে যান এখন। সেখানেই রাজ্যকে সামলে শুটিংয়ে অংশ নেন। এবারো তাই হয়েছে। ‘বুকিং’ ওয়েব ছবিতে পরীমনির বিপরীতে রয়েছেন এবিএম সুমন। ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘লাভ স্টোরিজ’ নামে কয়েকটি গল্প নিয়ে কয়েকটি নৃ-তত্ত্ব চলচ্চিত্র নির্মাণ করছে বঙ্গ। মিজানুর রহমান আরিয়ানের ‘বুকিং’ তার মধ্যে একটি। এ ওয়েব ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন পরীমনি ও এবিএম সুমন।

এটি ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরীমনি বলেন, ‘বুকিং’র গল্প খুব সুন্দর। নানা চমক থাকছে। তাছাড়া আরিয়ান আমার বেশ পছন্দের নির্মাতা। এতে প্রথমবার এবিএম সুমনের সঙ্গে কাজ করছি। সবমিলিয়ে নতুন অভিজ্ঞতা হচ্ছে। পাশাপাশি নতুন বছরটিও এমন একটি কাজের মধ্য দিয়ে শুরু করছি বলে ভালো লাগছে। এদিকে এর আগে ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন পরীমনি। সরকারি অনুদানের এ ছবিটি পরিচালনায় আছেন রেজা ঘটক। এর বাইরে সামনে টিএম ফিল্মসের ‘খেলা হবে’ নামের আরও একটি সিনেমায় দেখা যাবে এ নায়িকাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com