বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দিতে কোনো চ্যালেঞ্জ আছে কিনা— নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছেন কমনওয়েলথ প্রতিনিধিরা। এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট শান্তিপূর্ণ করতে মাঠে সেনাবাহিনী-বিজিবিসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন।
শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের ইসি ভবনের সভাকক্ষে কমনওয়েলথ প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের এ বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বৈঠকে সভাপতিত্ব করেন।