বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শাখাপ্রধান বহিষ্কার

ভর্তিতে অনিয়মের অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল দিবা (বাংলা ভার্সন) শাখাপ্রধান মো. শাহআলম খানকে সাময়িক বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।  বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিদ্যালয়টির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে এ বহিষ্কারের নির্দেশ দেয়া হয়।

গভর্নিং বডির সভাপতির মৌখিক নির্দেশক্রমে বিধি মোতাবেক শাখাপ্রধান শাহআলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।  একইসঙ্গে কেন অভিযুক্ত শিক্ষককে চূড়ান্ত বরখাস্ত করা হবে না সে বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে নির্দেশনা দেওয়া হলেও প্রথম শ্রেণিতে কিছু সংখ্যক শিক্ষার্থী ভর্তিতে এই নির্দেশনা অনুসরণ না করে অনিয়মতান্ত্রিক উপায়ে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচন করার অভিযোগ রয়েছে।  প্রাথমিকভাবে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং এতে অভিযুক্ত শিক্ষক মো. শাহআলম খানের সংশ্লিষ্টতা প্রতীয়মান হয়েছে।

নোটিশে আরো বলা হয়, শাহআলম খানকে শাখাপ্রধানের দায়িত্বসহ প্রতিষ্ঠানটির সব কার্যক্রম ও কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাকে মূল দিবা শাখা থেকে প্রত্যাহারপূর্বক ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।  সাময়িক বরখাস্ত থাকাকালীন সময় প্রতি কর্মদিবসে অধ্যক্ষের কার্যালয়ে হাজিরা খাতা স্বাক্ষর করার নির্দেশনা দেওয়া হলো।  এ সময় তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com