বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাজধানীর ৩ স্পটে ঢাকা মহানগর উত্তর জামায়াতের বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান অবিলম্বে নির্বাচনের নামে ভানুমতির খেলা বন্ধ, অবৈধ সরকারের সরকারের পদত্যাগ এবং কেয়াটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহবান জানািয়েছেন।

শুক্রবার রাজধানীর মিরপুরে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোটদান থেকে থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জামায়া ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এ আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলটি ষাটফিট পাকা মসজিদ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বারেক মোল্লার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য এস এ টুটুল, মহানগরী মজলিসে শূরা সদস্য আব্দুল মতিন খান ও এডভোকেট আব্দুল হামিদ, জামায়াত নেতা নাকিব ফেরদাউস, আশিকুর রহমান ও আতিক হাসান প্রমূখ।

এদিকে পল্লবী ও গুলশান অঞ্চলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লার নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য কুতুব উদ্দিন,সাইফুল কাদের,আবু হানিফ, জোবায়ের হোসেন রাজন,মহানগরী শিবির সভাপতি আসাদুজ্জামান প্রমূখ।

সকালে রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল ও মোহাম্মদপুর অঞ্চলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিকের নেতৃত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আমিনুল ইসলাম, আব্দুল আউয়াল আজম, নোমান আহমেদি ও আলাউদ্দিন প্রমূখ। মিছিলটি ফার্মগেট থেকে শুরু হয়ে কারওয়ান বাজার এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com