মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে

এই তো সেদিন শেষ হল ওয়ান্ডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয়েছে অস্ট্রেলিয়া। এবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপের কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ভারত, পাকিস্তান বা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড যেখানে পাচ্ছে সহজ প্রতিপক্ষ, সেখানে টাইগারদের শেষ আটে উঠতে দিতে হবে কঠিন পরীক্ষা।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে একই গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এমন প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি বছরে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল। যাদের ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। প্রতিটি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল। তাতে করে প্রতিটি দল গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সেখান থেকেই নির্ধারণ হবে শেষ আট।

বাংলাদেশ আছে গ্রুপ ‘ডি’ তে। যেখানে তাদের সঙ্গী সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপাল। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। ইংল্যান্ড অস্ট্রেলিয়াও খেলবে একই গ্রুপে।

গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল জায়গা করে নেবে সুপার এইটে। গ্রুপ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে বাংলাদেশকে সুপার এইটের ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজে। আর দ্বিতীয় হিসেবে শেষ এইটে উঠলে খেলতে হবে যুক্তরাষ্ট্রের ভেন্যুতে।

দেখে নিন কারা আছে কোন গ্রুপে :

গ্রুপ ‘এ’-ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র।

গ্রুপ ‘বি’-ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান।

গ্রুপ ‘সি’-নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি।

গ্রুপ ‘ডি’-বাংলাদেশ, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস, নেপাল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com