শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজন টাকা ও ডলারের স্মার্ট এক্সচেঞ্জ রেট

২০২৩ সালের অর্থনীতির প্রধানতম সমস্যা ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ধারাবাহিক টাকার অবমূল্যায়ন। তাই ২০২৪ সালে এ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল হিসেবে টাকা ও ডলারের একটি স্মার্ট এক্সচেঞ্জ রেট তৈরি করা প্রয়োজন। এতে করে বিনিময় হারকে সত্যিকারের বাজারমূল্যের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব হবে এবং আমদানিজনিত মূল্যস্ফীতির চাপ ধীরে ধীরে কমতে থাকবে।

‘বছর শুরুর ভাবনা: বাংলাদেশের অর্থনীতি কোন পথে?’ শীর্ষক এক অনলাইন লেকচারে গতকাল এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানটির আয়োজন করে উন্নয়ন সমন্বয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি অর্থনীতিবিদ ড. আতিউর রহমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com