বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাজধানীতে যান চলাচল সীমিত

আগামীকাল রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগের দিন আজ শনিবার সকাল ৬টা থেকে নির্বাচন বাতিলের দাবিতে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে বিএনপি। আগামী সোমবার সকাল ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

আজ সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সক্রিয় রয়েছে অল্প কিছু গণপরিবহন। যাত্রীর সংখ্যাও অন্য যেকোনো দিনের চেয়ে তুলনামূলক কম। অনেকক্ষণ অপেক্ষার পর গন্তব্যের গাড়িতে উঠতে দেখা যায় তাদের। এছাড়া সিএনজি অটোরিকশার মতো পরিবহনও রয়েছে অল্প। নিষেধাজ্ঞার কারণে বন্ধ রয়েছে মোটরসাইকেল চলাচল। তবে চলাচল করছে মেট্রোরেল।

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে ‘একতরফা’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপিসহ সমমনা দলগুলো এ হরতাল কর্মসূচি পালন করছে।

পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে চার দফায় পাঁচদিন হরতাল করেছে বিএনপি ও সমমনা দলগুলো। এছাড়া ১২ দফায় মোট ২৩ দিন সারা দেশে সড়ক, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করেছে। সবশেষে অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে এ পর্যন্ত আটদিন গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে তারা। বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং নেতাকর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করছে দলটি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দল ও জোটও পৃথকভাবে হরতাল-অবরোধ করে আসছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com