মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভারতকে হটিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া

গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। সদ্যই টেস্ট র‍্যাংকিংয়েও ভারতকে এক নম্বর থেকে সরিয়ে দেয় অজিরা। এবার আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলেও রোহিত শর্মার দলকে শীর্ষস্থানচ্যূত করল প্যাট কামিন্সের দল।

পাকিস্তানকে টানা তিন ম্যাচে হারানোর পুরস্কার পেল অস্ট্রেলিয়া। সব মিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ৮ টেস্টের ৫টিতে জেতা অজিদের এখন ৫৬.২৫ শতাংশ পয়েন্ট। পাকিস্তান এক নম্বর থেকে নেমে গেছে ছয় নম্বরে। ভারত ৫৪.১৬ শতাংশ পয়েন্ট নিয়ে দুইয়ে। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও বাংলাদেশ প্রত্যেকেই ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে পরের স্থানগুলো রয়েছে। পাকিস্তান এখন বাংলাদেশেরও পরে। পাকিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও শ্রীলংকা।

২০২৩ সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জয় করা অজিরা ২০২৪ সালটিও যে আধিতপ্য করবে, সেটি এই সিরিজেই বুঝিয়ে দিল প্যাট কামিন্সের দল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com