বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ভোটের শেষ পর্যন্ত অপেক্ষা করুন, দেখুন: সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘ভোটারের উপস্থিতি কম কি বেশি এগুলো আমি কিছুই জানি না। আমি শুধু আমার ভোট দিয়ে গেছি। শেষ পর্যন্ত অপেক্ষা করুন, দেখুন।’

আজ রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে যান সিইসি। সেখানে তিনি পৌনে ৯টার দিকে ভোট দেন।

‘সাংবাদিক বন্ধুরা আমি আমার ভোট প্রদান করেছি’ উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভালো লাগছে যে ভোট গ্রহণ শুরু হয়েছে। পাঁচ বছর পর পর এই জাতীয় নির্বাচন হয়। সকলের সহযোগিতায় ভোট কর্যক্রমটি সম্পন্ন হয়। আপনারাও সহযোগিতা করে থাকেন। আমি কেবল আপনাদের অনুরোধ করব ভোটের স্বচ্ছতা যতটা তুলে ধরা যায় আপনারা তুলে ধরুন। ভোট নিয়ে জনগণের মনে কোন অনাস্থা থাকলে তা যেন আপনাদের প্রচেষ্টায় কেটে যায়।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com