বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

৫০ শতাংশের বেশি ভোট পড়বে, নানকের প্রত্যাশা

আজ রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর বাদশা ফয়সল ইনস্টিটিউটে সকাল ৯টার দিকে ভোট দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব প্রত্যাশা করেন তিনি।

নানক বলেন, ৫০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আমি আশা করছি।

তিনি বলেন, অভূতপূর্ব, সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ৷ ভোটাররা আসছেন। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা আছে। তারা আমাকে বলেছেন, এত সুন্দর পরিবেশ, আমরা অবাক হয়ে গেছি।

ভোটারদের উদ্দেশ্যে নানক বলেন, ‘ভোটারদের বলব, ভোট কেন্দ্র আসুন, নির্ভয়ে ভোট দিন। ’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ‘শীতের সকাল, আমি নিশ্চিত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা আরও বেড়ে যাবে৷ এ এলাকায় একটি ভোট উৎসব অনুষ্ঠিত হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা দেখতে পারছেন লম্বা লাইন। যারা ভোটের বিরোধিতা করছে, গণতন্ত্রের বিরোধিতা করছে৷ জনগণ তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com