বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

খুলনার ৬ আসনেই নৌকার জয়

গতকাল রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হয়।

বিজয়ীরা হলেন খুলনা-১ (দাকোপ ও বটিয়াঘাটা) আসনে ননী গোপাল মণ্ডল, খুলনা-২ (খুলনা সদর ও সোনাডাঙ্গা) আসনে সেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা-৩ (খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী) আসনে এসএম কামাল হোসেন, খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনে আব্দুস সালাম মুর্শেদী, খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে নারায়ণ চন্দ্র চন্দ ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে মো. রশীদুজ্জামান।

খুলনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ননী গোপাল মণ্ডল এক লাখ ৪২ হাজার ৫১৮ ভোট পেয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত রায় ঈগল প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ২৬২ ভোট।

খুলনা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সেখ সালাহউদ্দিন ৯৯ হাজার ৮৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। লাঙ্গল প্রতীকে তার নিকটতম প্রার্থী মো. গাউসুল আজম পেয়েছেন তিন হাজার ৮৪১ ভোট।

খুলনা-৩ আসনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী এসএম কামাল হোসেন নির্বাচিত হয়েছেন। তিনি ৯০ হাজার ৯৯৯ ভোট পেয়েছেন। জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন এ আসন থেকে চার হাজার ৮৭৩ ভোট পেয়েছেন।

খুলনা-৪ আসনে আব্দুস সালাম মুর্শেদী পেয়েছেন ৮৬ হাজার ১৯৪ ভোট। তার নিকটতম ছিলেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা। তিনি পেয়েছেন ৬০ হাজার ৮৯৩ ভোট।

খুলনা-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ এক লাখ ১০ হাজার ২১৯ ভোট পেয়েছেন। তার নিকটতম ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন পেয়েছেন ৯৩ হাজার ৭৭ ভোট।

খুলনা-৬ আসনে মো. রশিদুজ্জামান পেয়েছেন এক লাখ ৩ হাজার ৩৩৯ ভোট। ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জি এম মাহবুবুল আলম পেয়েছেন ৫১ হাজার ৪৭৪ ভোট।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও খুলনার ছয়টি সংসদীয় আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com