বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আওয়ামী লীগ ২২৩ ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬১ আসন

আজ সোমবার (৮ জানুয়ারী) সকালে নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এছাড়া জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে, তারাই হতে যাচ্ছে পরবর্তী সংসদের প্রধান বিরোধী দল। অন্যান্য দলের মধ্যে ওয়ার্কাস পার্টি, জাসন ও কল্যাণ পার্টি পেয়েছে একটি করে আসন।

এদিকে জয়ী প্রার্থীদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা স্বতন্ত্র প্রার্থীর হলেও তাদের বেশির ভাগই আওয়ামী লীগের নেতা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত সৈয়দ একরামুজ্জামান ও সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হুছামুদ্দিন চৌধুরী জয় পেয়েছেন।

গতকাল রোববার ২৯৯টি আসনে ভোট হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে ভোট আগেই স্থগিত হয়। এছাড়া ময়মনসিংহ-৩ আসনে অনিয়ম ও সহিংসতার অভিযোগে ফলাফল স্থগিত রয়েছে।

নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এবারের নির্বাচনে অংশ নেয় ২৮টি, এর মধ্যে ২৩টি দলের কোনো প্রার্থীই জয় পাননি। তবে আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি অংশ না নেয়াই ফলাফল আগেই অনুমিত ছিল।

নির্বাচন কমিশনের (ইসি) জন্য এবারের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক ভোটার উপস্থিতি নিশ্চিত করা। ভোটের আগে দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বিষয়টির ওপর জোর দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা। শেষ পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ভোট গ্রহণ শেষে গতকাল বিকালে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সঙ্গে এও বলেন, ভোট গণনা পুরোপুরিভাবে সম্পন্ন হওয়ার পর এ হার বাড়তে বা কমতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com