মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এমপি হওয়ার পরদিনই মিরপুরে অনুশীলনে সাকিব

এতোদিন ব্যস্ত ছিলেন রাজনীতির খেলায়, গতকাল সেই খেলায় বিজয়ী হয়েছেন। ক্রিকেটার সাকিব আল হাসান এখন সংসদ সদস্য। মাগুরা ২ আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। এর পর রাতেই ঢাকায় রওনা হয়ে আজ মিরপুরে অনুশীলন করেছেন সাকিব আল হাসান।

এ সময় তার সঙ্গে ছিলেন কোচ নাজুল আবেদীন ফাহিম, বিসিবি ফিজিও বায়েজিদ ইসলাম ও মোজাদ্দেদ আলফা। ট্রেনার তুষার কান্তি হালদার ও চিকিৎসক মনজুর হোসাইনও ছিলেন মিরপুরে।

বিপিএলকে সামনে রেখে মিরপুরের ইনডোরে অনুশীলন করেন সাকিব। এর আগে নির্বাচনী প্রচারণার মাঝেই মাগুরায় থাকা অবস্থায় ফিটনেসের কাজ করছিলেন তিনি।

এবারের বিপিএলে সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। ১৯ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের দশম আসরের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com