বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দ্বাদশ সংসদ নির্বাচনের ফলের গেজেট প্রকাশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, গত ৭ জানুয়ারি ৩০০টি আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। এর মধ্যে নওগাঁ-২ আসনের একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোট বাতিল করা হয়েছিল। ১২ ফেব্রুয়ারি সেখানে নির্বাচন হবে। আর একটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোটের ফলাফল স্থগিত করা হয়েছিল ময়মনসিংহ-৩ আসনে। সেই একটি কেন্দ্রের নির্বাচন হবে ১৩ জানুয়ারি।   এ দুটো বাদ দিয়ে ২৯৮ আসনের ফলাফল যাচাই করে দেখা হয়েছে। সব ঠিক আছে।

নিয়ম অনুযায়ী— গেজেট প্রকাশের পর শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে তা পাঠাবে ইসি। সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিনদিনের মধ্যে শপথের আনুষ্ঠানিকতা শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে।

তবে ভোটের কতদিন পর গেজেট হবে, সে বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের স্পিকারকে অবহিত না করলে বা শপথ না নিলে সদস্যপদ খারিজ হয়ে যাবে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে তিনদিনের মধ্যে গেজেট প্রকাশের পর ৯ জানুয়ারি নির্বাচিত শপথ পড়ানো হয়।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদের ২৯৯ সংসদীয় আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ২০১৯ সালের ১ জানুয়ারি গেজেট প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com