বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দু-চারটি দল নির্বাচনে না এলে কিছু হয় না: শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, দু-চারটি দল নির্বাচনে না এলে কিছু হয় না।’

টানা চতু্র্থ মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাওয়ায় মঙ্গলবার (৯ জানুয়ারি) গণভবনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই অনুষ্ঠানে নিজের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৭ জানুয়ারি জনগণের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ সরকারে আছে বলেই একটা সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন যে হতে পারে আমরা তা প্রমাণ করেছি।

তিনি আরো বলেন, আমাদের কোনো মাস্টার নেই, জনগণই আমাদের মাস্টার। জনগণই আমাদের শক্তি।

সরকারপ্রধান বলেন, নির্বাচনে অনেকে জিতেছেন, অনেকে হেরেছেন। খেলাতেও হারজিত থাকে। নির্বাচনেও থাকে। এখন এসব ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com