শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

অনুশীলনে হাতে চোট পেলেন তামিম

দরজায় কড়া নাড়ছে বিপিএল। ফ্র্যাঞ্চাইজি লিগটিকে সামনে রেখে অনুশীলন শুরু করেছিলেন তামিম ইকবাল। তবে প্রস্তুতির প্রথম দিনেই তাসকিন আহমেদের বলে চোট পেলেন দেশ সেরা এই ওপেনার। পরে নেট ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায় বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরের বাইরের নেটে ব্যাট করতে নামেন তামিম। তাসকিনের একটি বল খেলতে গিয়ে বাম হাতের তর্জনি আঙুলে চোট পান তিনি। দ্রæতই অনুশীলন থামিয়ে দেন।

পরে ফিজিও বায়েজিদুল ইসলাম এসে তার অবস্থা পর্যবেক্ষণ করেছেন। নেট ছেড়ে তামিম চলে যান ইনডোরের ভেতরে। তার চোটের অবস্থা কতটা গুরুতর তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এবার বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম। বিপিএল দিয়ে তিন মাসের বেশি সময় পর তার মাঠে ফেরার কথা। গত সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে দেখা গিয়েছিল তাকে। এরপর নানান নাটকীয়তার পর বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি তিনি।

আগামী ২০ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফরচুন বরিশালের বিপিএল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com