শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্টের পিচকে ‘অসন্তোষজনক’ বললো আইসিসি

কেপটাউনের নিউল্যান্ডসে হওয়া দক্ষিণ আফ্রিকা-ভারতের মধ্যকার টেস্টের পিচ সম্পর্কে মন্তব্য করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। নিউল্যান্ডসের পিচটিকে ‘অসন্তোষজনক’ বলে আখ্যা দিয়েছে আইসিসি।

আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড তার প্রতিবেদনে লেখেন, ‘নিউল্যান্ডসের পিচে ব্যাটিং করা খুবই কঠিন ছিল। বল এতো দ্রুত ও অসমানভাবে বাউন্স করেছে যে শট খেলা দুরূহু ছিল। অনেকবার বল ব্যাটারদের গ্লাভসে আঘাত করেছে। অসমান বাউন্সের জন্য প্রচুর উইকেট পতন হয়েছে।’
একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে নিউল্যান্ডসের পিচকে। কোনো পিচ যদি ৬টি ডিমেরিটস পয়েন্ট পায় তবে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারে না।

বলের হিসাবে ইতিহাসের সংক্ষিপ্ততম ফল হওয়া কেপটাউন টেস্ট শেষ হয় মাত্র ৬৪২ বলে। ভারত হারায় দক্ষিণ আফ্রিকাকে। প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ ১৫ রানে ৬ উইকেট নেওয়ার পর প্রোটিয়ারা গুটিয়ে যায় মাত্র ৫৫ রানে। জবাবে ১৫৩ রানে অলআউট হয় ভারত। ১১ বলের ব্যবধানে শেষ ৬ উইকেট হারায় তারা কোনো রান না করেই। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা ১৭৬ রান করলে ৭৯ রানের লক্ষ্য তাড়া করে জয় পায় ভারত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com