সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

টেস্টে ওপিনিংয়ে স্মিথ, ওয়ানডেতে অধিনায়ক

ডেভিড ওয়ার্নারের অবসরের সিদ্ধান্ত আসার পর পরই আলোচনাটা জোরালো ছিলো। কে হবেন উসমান খাওয়াজার ওপেনিং সঙ্গী। প্রথাগত ওপেনার হিসেবে আলোচনায় ছিলেন কয়েকজন। তবে মিডল অর্ডার থেকে উঠে ওপেন করার আগ্রহ প্রকাশ করেন স্টিভেন স্মিথ। অনেকের মতামতের পর শেষ পর্যন্ত স্মিথকেই ওপেনিং সুযোগ দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া।,

স্মিথের সাবেক সতীর্থ এবং অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক কদিন আগেই স্মিথকে ওপেনার হিসেবে দেখতে চেয়েছিলেন। তার ভাষ্য, ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ডও ভেঙে দিতে পারেন ওপেনার স্মিথ, ‘যদি সে (স্মিথ) ওপেন করতে চায় এবং তারা (অস্ট্রেলিয়া দল) তাকে সেই সুযোগ দেয়, তাহলে ১২ মাসের মধ্যে এক নম্বর টেস্ট ওপেনার হয়ে যাবে। এতটা ভালো ক্রিকেটার সে।

স্মিথের সতীর্থ মার্নাস ল্যাবুশেনও একই মত দিয়েছেন। চেয়েছিলেন চার নাম্বারে গ্রিনের অন্তর্ভুক্তি, ‘যদি স্মিথ ওপেন করার অনুমতি পান, আমার কোনো সন্দেহ নেই, তিনি দারুণ কিছু করবেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ৪ নম্বরে ক্যামেরন গ্রিনের রেকর্ডও দুর্দান্ত। অবশ্যই টেস্ট ক্রিকেটের সঙ্গে এর সরাসরি সম্পর্ক নেই, কিন্তু আপনি বিশ্বাস করতে পারেন যে একটা লম্বা সময় ধরে ও ওই পজিশনে ভালো খেলোয়াড় হতে পারবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার দল

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, ন্যাথান লায়ন, মিচ মার্শ, ম্যাট রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com