বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ ও নতুন মন্ত্রিসভা গঠনে রাষ্ট্রপতির সম্মতি

বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রীপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ-সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন।

‘নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে বলে গণ্য হবে,’ বলা হয় প্রজ্ঞাপনে।

এর আগে এদিন সকালে শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের সংসদীয় নেতা নির্বাচিত হন।

শপথ অনুষ্ঠানের পর জাতীয় সংসদের লেভেল-৯-এ অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একই বৈঠকে ড. শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার নির্বাচিত করার জন্য মনোনীত করা হয়। শামসুল হক টুকু ডেপুটি স্পিকার পদে পুনঃনির্বাচিত হওয়ার জন্য মনোনীত হন।

বেগম মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা করার সিদ্ধান্তও নিয়েছে আওয়ামী লীগ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com