বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে চীনের প্রেসিডেন্টের বার্তা

পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি ছিয়াং। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিশেষ বার্তায় শুভেচ্ছা জানান তারা।

এতে প্রেসিডেন্ট শি বলেন, দুই প্রতিবেশী দেশ চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব দীর্ঘদিনের। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বিগত ৪৯ বছরে তারা সবসময় পরস্পরকে সম্মান করেছে। একে অপরকে সঙ্গে সমভাবে দেখেছে। এতে পারস্পরিক সুবিধা ও স্বার্থ অক্ষুণ্ণ থেকেছে।

আরো বলেন, চীন ও বাংলাদেশ পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিষয়ে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে। দুই দেশের জনগণের জন্য তারা যৌথভাবে কাজ করে।

গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছিলেন তা বাস্তবায়নের জন্য চীন ও বাংলাদেশ যৌথ প্রচেষ্টা চালাবে, এমনটাই আশা শি জিনপিংয়ের।

দুই দেশ পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধি, ঐতিহ্যগত বন্ধুত্বকে আরো উন্নীত করবে এবং উন্নয়ন কৌশলগুলোকে আরো সমন্বিত ও প্রসার করবে বলেও আশাবাদ তার। আরো জানান, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করতে চায় চীন।

এদিকে শেখ হাসিনাকে পাঠানো অভিনন্দন বার্তায় চীনের প্রিমিয়ার লি ছিয়াং বলেন, চীন ও বাংলাদেশ ঘনিষ্ঠ প্রতিবেশী। ঘনিষ্ঠ সহযোগিতায় আবদ্ধ দেশ দুটির বন্ধুত্ব দীর্ঘস্থায়ী এবং তারা উন্নয়ন অংশীদার। সাম্প্রতিক বছরে চীন ও বাংলাদেশ পারস্পরিক বিশ্বাসকে গভীর করেছে এবং বেল্ট অ্যান্ড রোড সহযোগিতায় ফলপ্রসূ ফলাফল অর্জন করেছে।

লি বলেন, দুই দেশ ও জনগণের আরো কল্যাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক লাভজনক সহযোগিতার উন্নয়নে, চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্ব আরো উন্নয়নে কাজ করতে প্রস্তুত তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com