শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বিপিএলের আগেই বিয়ে

আর মাত্র কয়েকদিন পরই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। দলগুলো ইতোমধ্যে অনুশীলনও শুরু করেছে। এই টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে খেলবেন জাতীয় দলের পেসার সৈয়দ খালেদ আহমেদ। তবে এর মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে বুধবার এক পোস্টের মাধ্যমে নিজের বিবাহের বিষয়টি নিশ্চিত করেন ৩১ বছর বয়সি এই ক্রিকেটার। সোস্যাল মিডিয়ায় নিজের স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি তুলে সংক্ষিপ্ত এক পোস্টে সৈয়দ খালেদ আহমেদ লেখেন, আমি আনুষ্ঠানিকভাবে তার। গত আসরেও বরিশালের হয়ে খেলেছিলেন তিনি। এবারও তাকে দলে ভিড়িয়েছেন ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের আগেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিলেন জাতীয় দলের এই তারকা পেসার।

বাংলাদেশ দলের হয়ে ১২টি টেস্ট এবং ২টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ২৪ উইকেট শিকার করেন খালেদ। টি২০ ৪৬ ম্যাচে ৫৪ উইকেট শিকার করেন তিনি। এ ছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৪ ম্যাচে অংশ নিয়ে ১৩৩ উইকেট শিকার করেন খালেদ। লিস্ট এ ক্রিকেটে ৫৩ ম্যাচে তার সংগ্রহ ৭৩ উইকেট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com