বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

শেখ কামাল আমার বন্ধু ছিলেন : ডা. সামন্ত লাল

দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটগুলোর সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন তিনি।

মন্ত্রিত্বের ডাক পেয়ে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়ায় ড. সামন্ত লাল সেন বলেছেন, ফোন পেয়ে আমি খুবই আশ্চর্য হয়েছি, আমার মন্ত্রী হওয়ার কোনো স্বপ্ন ছিল না, কোনো দিন চিন্তাও করিনি আমি মন্ত্রী হব। আমি কাজের মানুষ, কাজই আমার ধ্যান জ্ঞান।

তিনি বলেন, আমি মন্ত্রিত্ব গ্রহণ করলে বার্নের কি হবে সেটা নিয়েই আমার চিন্তা। বঙ্গবন্ধু আমাকে বার্ন ইউনিটের দায়িত্ব দিয়েছিলেন, এখান থেকেই আমি মানুষের জন্য কাজ করেছি। বার্ন ইউনিট থেকে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের দায়িত্ব নিয়েছি। দেশের অন্য মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বার্ন ইউনিট ও আরও ইনিস্টিউটের কাজ বাকি আছে। সেগুলো করতে হবে।

ডা. সামন্ত লাল আরও বলেন, শেখ কামাল আমার বন্ধু ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মন্ত্রীর দায়িত্ব দিচ্ছেন। আমি তাকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা। আগে যা ছিলাম আমি তাই থাকব। মানুষের জন্য কাজ করব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরে বলতে পারব কোথায় কি করতে হবে। তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের চিকিৎসকরা খুবই দক্ষ এবং আন্তরিক। তাদের নলেজ মেধা সবই আছে। তাদেরকে যদি সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে বাংলাদেশের যে কোনো মেডিকেল কলেজে ভালো সেবা পাওয়া যাবে। আমি চেষ্টা করব গ্রাস রুট লেভেল থেকে কাজ করতে।

তিনি আরও বলেন, আমি তো জানি কোথায় কি অসুবিধা। আমি চেষ্টা করব সেগুলো নিয়ে কাজ করে চিকিৎসকদের জন্য একটা ভালো পরিবেশ দেওয়ার। তারা যেন ভালোভাবে কাজ করতে পারে এবং দেশের মানুষ যেন ভালো সেবা পায়।

ডা. সামন্ত লাল বলেন, রাজনীতির মানুষ না হলেও কোনো চাপ অনুভব করছি না। আমি আমার মতো কাজ করে যাব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com