বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

পটিয়ায় পাঁচ শতাধিক মানুষ পেলেন হক-জান্নাত পরিবারের ফ্রী চিকিৎসা সেবা

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিঙ্গলা শেখ জাফর আউলিয়া মাজার মাঠে হক জান্নাত পরিবারের উদ্যোগে দিনব্যাপ এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের গ্রাম থেকে ভিড় করেন মানুষ। সবাইকে চিকিৎসা দিতে ১০ জন ডাক্তার নিয়োজিত ছিলেন।

পিঙ্গলা শেখ জাফর আউলিয়া জামে মসজিদের সভাপতি সামশুল আনোয়ার খানের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেভরন ক্লিনিক্যাল ল্যাবরটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার বিশ্বনাথ দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, ডাক্তার এম এ করিম, সমাজ সেবক জসীমুল আনোয়ার খান, ডাক্তার ইকবাল হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডা. সুকান্ত ভট্টাচার্য।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মীর নাজের আহমদ, মীর জাকের আহমদ, মীর মোশাররফ হোসেন, দেলোয়ার হোসেন খান, ফরহাদুল ইসলাম খান প্রমুখ।

বিশেষজ্ঞ চিকিৎসকেরা যারা হলেন, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী শামীম আল মামুন, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল মাহমুদ সোহেল, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আরিফুল ইসলাম, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কামরুন নাহার ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এস এম গোলাম মহিউদ্দিন।

এছাড়াও শেভরন চক্ষু রিচার্স সেন্টারের উদ্যোগে বিনা মূল্যে চক্ষু শিবির সেবা প্রদান করা হয়েছে।

এসময় বক্তারা বলেন, মানুষের সেবায় সবসময় হক জান্নাত পরিবারের সদস্যরা কাজ করছেন। তাই তারা যে কোন কাজে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। শুধু পিঙ্গলা এলাকায় নয়, পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তারা। এমন মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন বক্তরা। এছাড়াও এ এলাকার মানুষের জন্য শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি লিমিটেডে ২৫% ডিসকাউন্ট দেয়ার ঘোষণা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com