শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

গার্মেন্টস পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে

দেশের আরএমজি খাতের সোর্সিং চাহিদা পূরণে বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ প্যাকে ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথভাবে একই ছাদের নিচে অনুষ্ঠিত হতে যাচ্ছে গার্মেন্টস টেকনোলজি শো বাংলাদেশের ২১তম এবং ও এক্সপো-২০২৪ এর ১২তম সংস্করণ।

আটটি হল জুড়ে চার দিনব্যাপী প্রদর্শনীটিতে অংশগ্রহণ করছে ২০টিরও বেশি দেশের ৩০০ প্রদর্শক। দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম বাণিজ্য প্রদর্শনীর মধ্যে এটি অন্যতম। এতে অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি সুযোগ থাকছে বিশ্বের স্বনামধন্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার সুযোগ।

গত ২০ বছর ধরে তৈরি পোশাক খাতের বৈশ্বিক প্রযুক্তিগুলোকে এক ছাদের নিচে নিয়ে আসছে। এই প্রদর্শনীগুলোয় আরএমজি সেক্টরের কাটিং, সেলাই, ফিনিশিং, এমব্রয়ডারি মেশিনারিসহ বিভিন্ন ধরনের আনুষঙ্গিক পণ্য একসঙ্গে দেখার সুযোগ পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com