বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
দেশে ক্রমাগতভাবে কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ডলার সংকটের কারণে প্রয়োজনীয় কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানি করতে গিয়ে সমস্যায় পড়ছে উৎপাদনমুখী শিল্পগুলো। এমন প্রেক্ষাপটে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে বিদেশী ঋণ দিয়ে প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় মেশিনারিজ ও কাঁচামাল আমদানি করতে চায় শিল্পের মালিকরা। একই বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবেলায় এ খাতে দীর্ঘমেয়াদি উৎসে কর প্রত্যাহারের সময়সীমা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তারা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিদেশী ঋণের সুদে প্রথমবারের মতো ২০ শতাংশ উৎসে কর আরোপ করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে ডলারের ওপর চাপ তৈরি ও এ ঋণ পরিশোধের খরচ বেড়ে যাওয়ার বিষয়ে এনবিআরকে জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে বিদেশী ঋণের ওপর উৎসে কর অব্যাহতির দাবি জানায় বাংলাদেশ ব্যাংক, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি)। বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে এ খাতে দুই ধাপে ২০২৪ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত উৎসে কর অব্যাহতি দিয়েছে এনবিআর।