বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে ঘোষিত নতুন মন্ত্রিসভার সদস্যরা রোববার (১৪ জানুয়ারি) প্রথম অফিস করছেন। মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বুঝে নেওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হবেন এবং শুভেচ্ছা বিনিময় করবেন।
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বরণ সুন্দরমত করতে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারও ব্যস্ত সময় পার করেছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন হয়। এর মধ্যে ২৫ জনকে পূর্ণমন্ত্রী এবং ১১ জনকে প্রতিমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শপথ পড়ানো হয়।
শপথের পর পরই মন্ত্রীরা তাদের কর্মপরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন বিভিন্ন গণমাধ্যমে। ধারাবাহিক উন্নয়নে যেসব কাজ বাকি আছে সেগুলো তো করবেনই; বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নেবার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।