বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বাণিজ্যমেলা কবে থেকে শুরু জানাল ইপিবি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা প্রতিবছর ১ জানুয়ারি শুরু হলেও এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা আয়োজন করা সম্ভব হয়নি। আগামী ২০ অথবা ২১ জানুয়ারি এবারের বাণিজ্যমেলা শুরু করার পরিকল্পনা করা হয়েছে।

এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি সারসংক্ষেপ পাঠিয়েছে মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। যে তারিখে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া যাবে, সেদিন মেলা উদ্বোধন করা হবে।
শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ইপিবি’র সচিব বিবেক সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, ইতোমধ্যে মেলার স্টল বরাদ্দ প্রায় শেষ করা হয়েছে। এবারও পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) বাণিজ্য মেলা হবে।

সচিব আরও বলেন, আমরা ২০ বা ২১ জানুয়ারি বাণিজ্যমেলা শুরু করতে চাচ্ছি। এরইমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি সামারি পাঠিয়েছি। এখন ডেট পেলেই মেলা শুরু করতে পারব।

দেশি-বিদেশি পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন আন্তর্জাতিক বাণিজ্যমেলা। ইপিবি সূত্র জানায়, এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশ অংশগ্রহণ করবে। সে সব দেশের পণ্য এখানে প্রদর্শন করার পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজার খোঁজা হবে।

১৯৯৫ সাল থেকে ঢাকায় এ মেলা হচ্ছে। রীতি অনুযায়ী, নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি মেলা শুরু হয়। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ২০২১ সাল পর্যন্ত ঢাকার শেরেবাংলা নগরে এ মেলা হয়েছে। ২০২২ সালে মেলার ভেন্যু পরিবর্তন হয়ে পূর্বাচলে চলে যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com